নৈতিক প্রয়োজনে কিছু বিবাহ বিচ্ছেদ হতে পারে বলে মনে করেন পোপ ফ্রান্সিস। তার এই বক্তব্য বিবাহ বিচ্ছেদ নিয়ে ক্যাথলিক চার্চের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।
'কিছু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ অপরিহার্য হয়ে পড়ে' দর্শনার্থীদের সাথে সাপ্তাহিক সাক্ষাতে এমন কথা বলেন পোপ। আগামী অক্টোবরে পারিবারিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বৈশ্বিক সভায় ভাষণ দেয়ার কথা রয়েছে পোপের। তার আগে বিবাহ বিচ্ছেদ সম্পর্কে পোপের এমন মন্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র: এএফপি
