শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার অপহরণের শিকার এক তরুণীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান।ওই তরুণীকে গতকালই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে তিনি কী আসলেই অপহূত হয়েছিলেন কীনা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, গতকাল ওই তরুণী আমর্ড পুলিশের কাছে অভিযোগ করেন, তাকে অপহরণ করা হয়েছে। সে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসেছে। তার বাড়ি কিশোরগঞ্জের সদর থানায়। তিনি স্থানীয় এক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। জিজ্ঞাসাবাদে তিনি তার খালার ফোন নম্বর দেন। তার বাসা উত্তরা এলাকায়। পরবর্তীতে ওই তরুণীকে তার খালার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, তরুণীর কথাবার্তা কিছুটা রহস্যজনক।
