গাংনী উপজেলার কাজীপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে সাজু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার বজলুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অজয় দাশ জানান, কাজীপুর মুন্সিপাড়া স্লুইসগেট এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়।
আরো পড়ুন : কাদেরের অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল
তিনি আরো জানান, সাজু এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/ইউবি
