প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে বাণিজ্য বিষয়ক বহুপক্ষীয় চুক্তি করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ফার্স্ট ট্র্যাক’ বিল পাস করেছে সিনেট। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভদের বিরোধিতার কারণে ওবামার কাঙ্ক্ষিত এই বিলটি ঝুলে যায়।
ফার্স্ট ট্র্যাক বিলটি ট্রেড প্রমোশন অথরিটি (টিপিএ) নামে পরিচিতি। এই বিল পাস হওয়ায় মধ্য দিয়ে বাণিজ্য লেনদেনে প্রেসিডেন্টদের জন্য সুবিধাজনক হবে। সিনেটে ৬০ টি ভোটের মধ্যে ৩৮ টি ভোট পেয়ে বিলটি পাস হয়।
বিলের সমর্থকরা মনে করেন, ১২টি জাতীর সমন্বয়ে প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর মধ্যে আরো শ্রেয়তর বাণিজ্যিক সুবিধা দেবে। এটি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) নামে পরিচিত।
বিলটি এখন ওবামার স্বাক্ষরের জন্য অপেক্ষা করছে। সূত্র: বিবিসি।
