বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অভিযুক্তদের অনুপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতকে সাজা দেয়ার যে ক্ষমতা দেয়া হচ্ছে তা ন্যায়বিচারের পরিপন্থি। এতে রাজনৈতিক প্রভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের আওতায় নিরীহ জনগণ হয়রানির শিকার হবে। বৃহস্পতিবার এক প্রেসব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, মোবাইল কোর্টের আওতায় যদি সাজার পরিমাণ বৃদ্ধি করা একান্ত প্রয়োজন হয় তাহলে ঐ দায়িত্ব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেরে উপর ন্যস্ত করা যেতে পারে।
এসময় মন্ত্রিসভায় ভ্রাম্যমাণ আদালত সংক্রান্ত প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
