অধিকাংশ নদ-নদীর পানি বাড়ছে

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৭:৫৩
 
 
 
নদ-নদীর ৪৫টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্য তথ্য কেন্দ্রে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়। 
 
ব্রহ্মপুত্র-যমুনা ও দক্ষিণ-পূর্বাঞ্চলে নদী সমূহ ও গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
 
ব্রহ্মপুত্র-যমুনার পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে।
 
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৫টি স্থানে পানি বৃদ্ধি এবং ৩৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ১টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ২টি স্থানের পানির তথ্য পাওয়া যায়নি। ৪টি স্থানের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খবর বাসসের