রামপুরায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৭:৫৬
 
 
মাদক বিক্রির অভিযোগে রাজধানীর রামপুরার তালতলা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম হাফিজা ইসলাম বেবী। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
 
রামপুরা থানার অপারেশন অফিসার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘বেবী রামপুরা এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। অনেক দিন ধরেই তাকে গ্রেফতারের তত্পরতা চলছিল। দুপুর দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে তালতলার আপন কফি হাউসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অপর মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য মিলবে।’