নেপালের পুনর্গঠনে ১০০ কোটি ডলার দেবে ভারত

আপডেট : ২৫ জুন ২০১৫, ২০:০৮
 
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের অবকাঠামো ও ঐতিহাসিক স্থাপনাগুলো পুনর্নির্মাণে ১০০ কোটি ডলার ত্রাণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ভারত।  বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে আন্তর্জাতিক দাতাদের এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ কথা জানান।
 
নেপালের পুনর্গঠন বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলনে সুষমা বলেন, 'নেপাল নিঃসঙ্গ নয়। আপনাদের সঙ্গে একশ পঁচিশ কোটি ভারতবাসী ও ভারত সরকার সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আজ আপনাদের কাছে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি।'
 
গত এপ্রিলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর তাত্ক্ষণিকভাবে নেপালকে সহায়তা করার জন্য ভারত যে পদক্ষেপ নিয়েছে তার উল্লেখ করে সুষমা বলেন, 'প্রায় ৪০০ বিলিয়ন রুপির মৈত্রী অভিযান এ পর্যন্ত বিদেশে চালানো আমাদের বৃহত্তম দুর্যোগ সহায়তা।' 'ধ্বংসস্তূপ থেকে শক্তিশালী-একতাবদ্ধ ও আরো আত্মবিশ্বাসী একটি নেপাল ফের জেগে উঠবে' বলেন তিনি। সূত্র:আইএএনএস