কলম্বিয়ার গহীন জঙ্গলে গত শনিবারের বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে এক মা ও শিশু বেঁচে আছে। বুধবার এদেরকে জীবিত উদ্ধার করা হয়।
বাসসের খবরে বলা হয়েছে, গত শনিবার বিমান সেসনা ৩০৩ বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলের কাছ থেকে নেলি মুরিলো (১৮) ও তার এক বছরের কম বয়সী সন্তানকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজের শেষ দিনে এদেরকে উদ্ধার করা হয়।
কলম্বিয়ার বিমান বাহিনীর কমান্ডার কর্নেল হেক্টর ক্যারাসকাল ঘটনাটি অলৌকিক বলে বর্ণনা করেছেন।
