যুক্তরাষ্ট্রের আলাস্কার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দর্শনীয় স্থান দেখার জন্য ব্যবহৃত বিমানটি বিধ্বস্ত হয়।
আলাস্কার জন নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মেগান পিটার্স জানান, পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত বিমানটি বিধ্বস্ত হয়। জরুরি বিভাগের সদস্যরা বিমানের কাছে যেতে সক্ষম হলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। তারা সেখান থেকে বিমান দুর্ঘটনায় নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
বিমানটি ঐ এলাকার দর্শনীয় স্থান ঘুরে দেখানোর কাজে নিয়োজিত ছিল বলে জানা যায়। সূত্র: এএফপি।
