খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন করতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০১৫, ১৫:৫৯
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ দমনে খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন করে কাশিমপুর কারাগারে নিয়ে যেতে হবে। বাংলাদেশের রাজনীতিতে তাকে কোনো ছাড় দেয়া যাবে না। শুক্রবার ঢাকা মহানগর জাসদ আয়োজিত কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচন সভায় তিনি এসব কথা বলেন।
 
হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া পাকিস্তানের তালেবানি রাজনীতি করতে করতে চান। কিন্তু সে সুযোগ তিনি আর পাবেন না। জঙ্গিবাদের ডালপালা না ছেঁটে শেকড় উপড়ে ফেলতে হবে। আর সেই শেকড় হলো খালেদা জিয়া। খালেদা জিয়ার ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে।
 
বৃহস্পতিবার জামায়াতের ইফতারে খালেদা জিয়ার যোগ দেয়া সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, এতে প্রমাণ হয় তিনি পাল্টাবেন না। তিনি ও জামায়াত এক সুতায় বাঁধা।
 
ঢাকা মহানগর জাসদ কর্নেল তাহের মিলনায়তনে ‘জঙ্গি-আগুন সন্ত্রাসের মূল উত্পাটন: গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।