ইরানে অদ্ভুত আইন পাশ

আপডেট : ২৬ জুন ২০১৫, ১৯:৪৪


ইরানের পার্লামেন্টে পাশ করা হল একটি অদ্ভুত আইন। এই আইনে পিতাকে অধিকার দেওয়া হল তার পালিত কন্যাকে বিয়ে করার। বলা হয়েছে, মেয়ের বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে। রবিবার বিলটি পাস হবার পর সমাজকর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন। তবে আইনটি বাস্তবায়ন করতে গেলে বিলের কপিতে ইরানের গার্ডেন কাউন্সিলের সিলমোহর লাগবে। দেশটিতে মেয়েদের বিয়ে করার বয়স ১৩ এবং ছেলেরা ১৫ বছরেই বিয়ে করতে পারে।

লন্ডনস্থ সংগঠন জাস্টিস ফর ইরান-এর মানবাধিকার আইনজীবী বলেছেন, গার্ডেন কাউন্সিলের এই বিলে সম্মতি দেওয়ার সম্ভাবনা প্রবল। আর চিন্তাটা সেখানেই। তিনি আরও বলেন, এই বিল ইরানের ঐতিহ্য বিরোধী। তার মতে, যদি একজন বাবা তার দত্তক নেওয়া মেয়েকে বিয়ে করেন, তাহলে তা হবে ধর্ষণের সামিল। উল্লেখ্য, ২০১০ সালে ইরানের প্রায় ৪২ হাজার শিশুকে বিয়ে দেওয়া হয়েছে যাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। -টাইমস অব ইন্ডিয়া