মিরপুরে বাংলা কলেজের ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ২৮ জুন ২০১৫, ০০:৪১

ছাত্রলীগ নেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা করার দায়ে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ সভাপতি মো: জাহিদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাকে কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

কাফরুল থানার ওসি জানান, গত ১৩ জুন ফাতেমাতুজ্জোহরা শেওড়াপাড়ার বাসায় আত্মহত্যার চেষ্টা করেন। তিনি কলেজের ছাত্রলীগ শাখার ছাত্র বিষয়ক সম্পাদিকা ছিলেন। পরে তার পরিবার তাকে উদ্ধার করে মোহাম্মদপুরের কেয়ার হাসপাতালে ভর্তি করে। ১৯ জুন চিকিত্সাধীন অবস্থায় ফাতেমাতুজ্জোহরা মারা যান। গত শুক্রবার রাতে তার বাবা তোফাজ্জল হোসেন কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় মাহমুদকে। পরে পুলিশ শেওড়া পাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।