নির্বাচনী আইন ভঙ্গে প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারির জেল

আপডেট : ২৮ জুন ২০১৫, ০৯:৩৭
নির্বাচনী আইন ভঙ্গের দায়ে কানাডার প্রধানমন্ত্রীর সাবেক পার্লামেন্টারি সেক্রেটারি এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডিন ডেল ম্যাস্ট্রোকে অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের  বিচারক লিসা ক্যামেরনের আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছে এবং সেই সাথে পরবর্তী চার মাস গৃহবন্দী থাকার আদেশ দেয়। 
 
বিচারক লিসা বলেন, তিনি শুধু আইনই ভঙ্গ করেননি, প্রতারণা করেছেন এবং মিথ্যাও বলেছেন। এই রায়ের পরপরই পুলিশ ম্যাস্ট্রোকে হাতকড়া এবং পায়ে বেড়ি পরিয়ে কারাগারে নিয়ে যায়। 
 
উল্লেখ্য, দুই দুই বার নির্বাচিত সাবেক এই এমপি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে ব্যক্তিগতভাবে প্রচারনায় ২ হাজার ডলার ব্যয় করার সীমার নিয়ম ভঙ্গ করে একটি কোম্পানিকে ব্যক্তিগত চেকে ২১ হাজার ডলার দিয়েছিল। কিন্তু  তিনি এই অর্থব্যয়ের হিসাব দেখাননি।