শিরোশ্ছেদের পর ছিন্ন মস্তকের সাথে হামলাকারীর সেলফি!

আপডেট : ২৮ জুন ২০১৫, ১৩:৫২
 
ফ্রান্সের গ্যাস কারখানায় সন্দেহভাজন হামলাকারী শিরোশ্ছেদ করে কাটা মাথার সাথে সেলফি তুলেছিলেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হার্ভে করনারা ঐ গ্যাস কারখানার মালিক। সন্দেহভাজন হামলাকারী ইয়াসিন সালহি (৩৫) তার মালিক হার্ভের শিরোশ্ছেদ করে তার সাথে সেলফি তুলেছেন।
 
ফ্রান্সের লিওর কাছে একটি ছোট শহরে হামলার পরপরই ইয়াসিন হোয়াটস অ্যাপের মাধ্যমে কানাডার একটি মোবাইল নম্বরে সেলফি পাঠান। তার মালিক হার্ভের কাটা মাথা ইসলামিক পতাকার পাশেই পাওয়া যায়।
 
হামলার পর আটক ট্রাক ড্রাইভার ইয়াসিন সালেহির সঙ্গে অতীতে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পৃক্ততা ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। 
 
প্রসিকিউটর বলেছে, এই ঘটনার সঙ্গে এখনো বিদেশি কোনো যোগসূত্র খুঁজে পায়নি পুলিশ।
 
এই হামলার ঘটনায় শনিবার দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ তার মন্ত্রিসভার মন্ত্রীদের সঙ্গে নিরাপত্ত‍া ইস্যুতে বৈঠক করেন।
 
উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার সকালে লিওর কাছাকাছি একটি শহরের গ্যাস কারখানায় বিস্ফোরণ ঘটানো হয়। তার পাশেই শিরোশ্ছেদ করা একজনের লাশ পাওয়া যায়। সেখানে একটি ইসলামিক জঙ্গিদের পতাকা পাওয়া যায়। পরে জানা যায়, নিহত ব্যক্তি ঐ কারখানার মালিক। সূত্র: বিবিসি।