বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার জাদেজার স্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৪:৪৪

আনুষ্ঠানিকভাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন দেশটির জাতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। রবিবার জামনগরে বিজেপির অফিসে সংবাদমাধ্যমের উপস্থিতিতে তাকে দলে স্বাগত জানানো হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মন্ত্রী-সাংসদরা।

বছর খানেকও হয়নি, জামনগরে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রিভাবা। আর রবিবার বিজেপির সদস্য হয়ে গেলেন তিনি।

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাদেজা-রিভাবা। দু’জনের একটি কন্যাসন্তানও রয়েছে। রবীন্দ্র জাদেজার যে রেস্তোরাঁ রয়েছে, সেটার দেখাশোনার জন্য রাজকোটে থাকেন তার স্ত্রী। জাদেজার শহর জামনগরেও থাকেন তিনি। 

আরও পড়ুন: ওবায়দুল কাদেরকে দেখতে দেবী শেঠি ঢাকায়

জাদেজা এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের একদিনের সিরিজের দলে আছেন। হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে তার বোলিংয়ের প্রশংসা করেছেন অধিনায়ক বিরাট কোহলিও। তবে ভারতের বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গা এখনও নিশ্চিত করতে পারেননি বাঁ-হাতি অলরাউন্ডার।

ইত্তেফাক/কেআই