একাদশ শ্রেণীতে ভর্তির মেধা তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় ভর্তির সময় অন্তত এক দিন বাড়ানো হবে বলে জানিয়েছেন আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক। কারিগরি জটিলতার কথা জানিয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান রবিবার দুপুরে সাংবাদিকদের বলেন, 'আজকের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করতে পারব বলে আশা করছি।'
আবু বক্কর ছিদ্দিক জানান, ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তির সুযোগ থাকবে। আর ক্লাস শুরু হবে ২ জুলাই।
মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। জানানো হয় http://www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে। এর পর তিনি দিন সময় বাড়ানো হলেও এখনো তা প্রকাশিত হয়নি।
