রাজধানীতে অনির্দিষ্টকালের ধর্মঘটে পণ্যবাহী যানবাহন

আপডেট : ২৯ জুন ২০১৫, ০২:১৬
রাজধানীতে পণ্যবাহী গাড়ি প্রবেশ ও বের হওয়া, কাগজপত্র পরীক্ষার নামে পণ্যবাহী ট্রাক, ভ্যান ও পিকআপে পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ চারদফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পণ্যবাহী পরিবহন এজেন্সী মালিক সমিতি। গতকাল রবিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। ঢাকা থেকে সারাদেশে সকল প্রকার পণ্য বুকিং, লোড-আনলোড যৌথভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সী মালিক সমিতি এবং ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সী মালিক সমিতি।
 

এ প্রেক্ষিতে গতকাল থেকে ধর্মঘট শুরু করার বিষয়টি লিখিতভাবে ঢাকার পুলিশ কমিশনারকে সকালে স্মারকলিপির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সী মালিক সমিতির সভাপতি আবদুর রউফ হুমায়ুন এবং ঢাকা পণ্য পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক দোলন কান্তি বড়ুয়া স্মারকলিপিতে স্বাক্ষর করেন।