নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ২৯ জুন ২০১৫, ১১:৪০
 
নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে সম্রাট। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
 
চিকিত্সকের বরাত দিয়ে সোমবার সম্রাট জানান, বাবা মোটামুটি ভালো আছেন। গতকালের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
 
শ্বাসকষ্টের কারণে গত শুক্রবার রাজ্জাককে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।