গাবতলীতে পিকআপভ্যানে আগুন

আপডেট : ২৯ জুন ২০১৫, ১২:৩১
 
গাবতলীর মাজার রোড এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
 
স্থানীয়রা জানান, প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়।