ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না তা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে দেশে খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ প্রতিষ্ঠানের (বিএসটিআইয়ের) মাধ্যমে এই গমের ল্যাবরেটরি পরীক্ষার জন্যেও আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
এছাড়াও এই গম বিতরণ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী পাভেল মিয়া হাইকোর্টে এ রিট দায়ের করেছেন। বিচারপতি কাজী মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির ওপর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের কাটিং নিয়ে পাভেল মিয়া হাইকোর্টে এ রিট দায়ের করেন।
