অরফানেজ মামলায় বাদীর সাক্ষ্য বাতিলে খালেদার আবেদন খারিজ

আপডেট : ২৯ জুন ২০১৫, ১৩:২১
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ বাতিল করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। 
 
বিচারপতি মো. মইনুল ইসলাম চোধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
 
খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবেন। 
 
ঢাকার বিশেষ জজ আদালত-৩ দুদকের উপপরিচালক হারুনুর রশিদের সাক্ষ্য গ্রহণ করেন। এই সাক্ষ্য গহণের সময় ৫টি কার্য দিবসে আদালতে উপস্থিত থাকতে পারেননি খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে নেয়া এই সাক্ষ্য বাতিল চেয়ে আবেদন করলে ঢাকা জজ আদলত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার তা খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করলে তা খারিজ করে দেয়।