আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ১১ আফগান সৈন্য নিহত হয়েছেন।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র এহসানুল্লাহ হায়াত এএফপিকে বলেন, হেরাতের কারুখ এলাকায় রবিবার সন্ধ্যায় আফগান সৈন্যদের গাড়ি বহরে তালেবান জঙ্গিরা হামলা চালায়। অতর্কিত হামলায় ১১ সৈন্য নিহত হন। এসময় সৈন্যরা বিভিন্ন পিক-আপ ট্রাকে যাচ্ছিলেন।
