জেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আমিনুল ইসলাম সাপের কামড়ে মারা গেছে।
জানা গেছে, রবিবার গভীর রাতে বাড়ির পাশঘেষা নিচু জায়গায় আমিনুল মাছ ধরতে যায়। এ সময় তাকে সাপ কামড় দেয়। উদ্ধার করে তাকে প্রথমে গৌরনদী হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করানো হয়। শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃতু হয়। আমিনুল উপজেলার গোবরর্ধন গ্রামের শাহিন সরদারের ছেলে।
