মিশরে সরকারি আইনজীবী হিশাম বারাকাত কায়রোয় তার গাড়িতে চালানো বোমা হামলায় নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে দেশটির একজন মুখপাত্র বিবিসিকে বলেন।
মিশরের গণমাধ্যমগুলোর খবরে প্রকাশ, হামলায় আরো আট জন আহত হয়েছেন।
২০১৩ সালে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজারো ইসলামপন্থীকে বিচারের মুখোমুখি করেন হিশাম বারাকাত । তাদের অনেককেই মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের ওপর দমন অভিযান শুরু করার পর থেকে এ ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে দেশটিতে।
