হীরের কপাল একেই বলে

আপডেট : ৩০ জুন ২০১৫, ০১:১৬

নামের সাথে প্রাপ্তির যে এমন মিল ঘটবে তা ভাবতেও পারেননি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের গৃহবধু ববি ওসকারসন।

সম্প্রতি আরকানসাসে বেড়াতে গিয়ে তিনি ঘুরতে যান ডায়মন্ড স্টেট পার্কে। ডায়মন্ড পার্কে ঘুরতে গিয়ে সত্যিই তিনি কুড়িয়ে পেলেন একখন্ড মূল্যবান হোয়াইট ডায়মন্ড! যেনতেন ডায়মন্ড নয়, একেবারে সাড়ে ৮ ক্যারাটের।
এই পার্কে বেড়াতে গিয়ে দর্শনার্থীরা আগেও বিভিন্ন সময়ে মূল্যবান জিনিসপত্র কুড়িয়ে পেয়েছেন। যুক্তরাষ্ট্রের অনেক পার্কে দর্শনার্থীরা কিছু কুড়িয়ে পেলে তা বাড়িতে নিয়ে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ। জমা দিতে হয় পুলিশের কাছে। কিন্তু এই পার্কটিতে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র নিজের কাছে রেখে দেওয়ার নিয়ম আছে।
তাই খুশিতে গদগদ ববি ওসকারসন বলেন, প্রচন্ড রৌদ্রে কষ্ট পাচ্ছিলাম। তাই একটা গাছ দেখে তার ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেয়ার জন্য নিচে যাই। আর সেখানেই খুঁজে পাই এই মূল্যবান হীরের টুকরো।