বুলেট ট্রেনের মধ্যেই নিজ শরীরে আগুন, ২ জনের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৭:২৫
 
জাপানে সিংকাসেন বুলেট ট্রেনের মধ্যে এক যাত্রী নিজ গায়ে আগুন দিয়েছেন। এতে তিনিসহ দুইজন মারা গেছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।
 
জাপান রেলের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, দাহ্য তরল গায়ে ঢেলে ঐ ব্যক্তি নিজ শরীরে আগুন দেন। ট্রেনের প্রথম ক্যারেজে এই ঘটনা ঘটে।
 
দেশটির জাতীয় সম্প্রচারকেন্দ্র এনএইচকে বলেছে, এই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।
 
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ট্রেনটি টোকিও থেকে ওসাকা যাচ্ছিল। সেখানে প্রায় এক হাজার যাত্রী ছিলেন।
 
ওডাওয়ারা শহরের কাছে ট্রেনটি পৌঁছালে জরুরি বোতামটি চাপা হয়। জাপানের স্থানীয় টিভিতে স্থির ছবিতে দেখা গেছে, ট্রেনটির ভেতরে সাদা ধোঁয়ায় ভরে গেছে।
 
ঐ ব্যক্তি কেন শরীরে আগুন দিয়েছিলেন না জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি শরীরে আগুন দিয়েছিলেন। সূত্র: বিবিসি।