বাড্ডার সুবাস্তু টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৪:৪০
 
রাজধানীর বাড্ডায় বহুতল বাণিজ্যিক ভবন সুবাস্তু টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা একটার দিকে ১৭ তলা টাওয়ারের ১০ম তলায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৫টি ইউনিট আধঘণ্টা চেষ্টার পর ১টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 

তবে তাত্ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।