বেসামরিক দুই নারীর শিরোশ্ছেদ করল আইএস

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৭:৩৯
 
'জাদুবিদ্যার' অভিযোগ এনে সিরিয়ায় দুই নারীর শিরোশ্ছেদ করেছে ইসলামিক জঙ্গি গ্রুপ আইএস। এই প্রথম বেসামরিক নারীদের শিরোশ্ছেদ করল জঙ্গি সংগঠনটি। মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
 
মানবাধিকার সংগঠনের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ডেইর ইজোর প্রদেশে দুই নারীর শিরোশ্ছেদ করা হয়েছে। পর্যবেক্ষক সংস্থাটিতে নথিভুক্ত হওয়া নিহত নারীদের তালিকায় এর আগে শিরোশ্ছেদের কোন ঘটনা ছিল না।
 
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, রবি ও সোমবার এই শিরোশ্ছেদের ঘটনা ঘটে। 'জাদুবিদ্যা' চর্চার অভিযোগে তাদের স্বামীই শিরোশ্ছেদ করেছে।
 
এর আগে সংঘর্ষ চলাকালে কুর্দি নারী যোদ্ধাদের শিরোশ্ছেদ করেছে আইএস। এছাড়া  ব্যাভিচারের অভিযোগে নারীকে পাথর ছুড়ে হত্যা করার অভিযোগ রয়েছে জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে। তবে বেসামরিক নারীদের শিরোশ্ছেদের ঘটনায় এটাই প্রথম।সূত্র: এএফপি।