হাক্কানি পাল্পের দরবৃদ্ধির কারণ জানতে কমিটি

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৮:২৭
 
 
 
পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 
 
গঠিত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির উপপরিচালক শামসুর রহমান ও  গোলাম কিবরিয়া। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
 
গত ১৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৩ টাকা বা ২১৫ শতাংশ। গত ১০ জুলাই  শেয়ারটির দর ছিল ২০ টাকা। আর মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা দরে লেনদেন হয়েছে।