গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফকিস বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে নেয়া ঋণ মঙ্গলবার শোধ করছে না গ্রিস। ঋণের অর্থ শোধ করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী 'না' জবাব দেন।
ঋণদাতাদের কৃচ্ছ্রতার শর্ত মেনে না নিয়ে এই অবস্থান নেয়ায় সরকারের সমর্থনে হাজার হাজার মানুষ এথেন্সের রাস্তায় নেমে আসে।
মঙ্গলবার আইএমএফ’র এক দশমিক পাঁচ বিলিয়ন ইউরোর ঋণ পরিশোধের সময়সীমা শেষ হচ্ছে। এর ফলে দেশটির ইউরোজোন ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হল। সূত্র: এএফপি
