বাজেট উত্তর ইফতারে প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ জুন ২০১৫, ২৩:৪৫

২০১৫-১৬ অর্থ বছরের বাজেট গতকাল মঙ্গলবার পাস হয়েছে। বাজেটের পর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে বাজেটোত্তর ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা  ছাড়াও ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে প্রধানমন্ত্রী উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।