আগামী শুক্রবার এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তুমি কেমন আছো’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে করেছেন মাহফুজ আহমেদ, তৌকির আহমেদ, অপি করিম ও তৃণ।
‘ছবির মতো সুখের সংসার জয়িতা ও প্রীত’র। জয়িতা ঘরে বসেই লাখপতি। আর প্রীত একই সঙ্গে চাকরীজীবী ও ব্যবসায়ী। দিনের ১৬ ঘণ্টাই কাজে ব্যস্ত থাকে সে। জয়িতা একসময় জনপ্রিয় নৃত্যশিল্পীও ছিলেন।
জয়িতাকে একটি নাচের অনুষ্ঠানে দেখে হুট করেই এক বছর আগে বিয়ে করেছিল প্রীত। তার পরিবার, অতীত, বর্তমান, ভবিষ্যত কিছুই নয়, শুধু জয়িতাকেই চেয়েছিল প্রীত। কিন্তু হঠাত্ স্বপ্নভঙ্গ হয়, যখন তাদের বাড়িতে জয়িতার দূর সম্পর্কের চাচাতো ভাই পিয়াল আসে।
