ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে নানা বাড়ীতে বেড়াতে এসে মোঃ সাজিদ হোসেন (৩) নামে এক শিশু পুকুরে পড়ে মারা গেছে যায়।
সে নগরকান্দা থানার মাইক্রোবাস চালক মুকুল হোসেনের ছেলে।
শিশুটির নানা সৈয়দ আলী মাতুব্বর জানায়, ঘরের পাশে পুকুরে হাস নিয়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে সে। বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজ করে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে মঙ্গলবার বিকালে চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের কবির মোল্যার ছেলে মোঃ সাকিবুল হক (৪) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
জানা গেছে, শিশুটি বিকালে অন্যান্য খেলার সাথীদের নিয়ে পুকুরের ভেতরে নৌকায় ঘুরতে যায়। এক পর্যায়ে সে নৌকা থেকে পানিতে পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন পানিতে নেমে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
