আগের দামেই ইউসিবিতে টিকিট

আপডেট : ০১ জুলাই ২০১৫, ২০:০৪

ভারতের বিপক্ষে সিরিজে যে দামে টিকিট বিক্রি করা হয়েছিলো, সেই দামেই পাওয়া যাবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজের টিকিট। বিক্রি করবে আগের মতোই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
 
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, টেস্ট সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে টিকেট পাওয়া যাবে সর্বনিম্ন ১৫০ টাকায়।
 
আগামী রোববার ও মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ১০ ও ১২ জুলাই হবে প্রথম দুটি ওয়ানডে। পরে ৩০ জুলাই মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুরের ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে ইউসিবির প্রগতি সরণী, মিরপুর রোড, শান্তিনগর, উত্তরা ও মিরপুর শাখায়। তবে কেবল মিরপুর শাখায় সরাসরি টিকেট কেনা যাবে। অন্য সব শাখায় ইউক্যাশে কেনা টিকেট সংগ্রহ করা যাবে।
 
১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। একই ভেন্যুতে ২১ জুলাই শুরু হবে প্রথম টেস্ট।
 
চট্টগ্রামের ম্যাচের টিকেট পাওয়া যাবে হালিশহর, দামপাড়া, মুরাদপুর ও অন্দরকিল্লা শাখায়। কেবল হালিশহর শাখায় সরাসরি টিকেট কেনা যাবে। অন্য সব শাখায় ইউক্যাশে কেনা টিকেট সংগ্রহ করা যাবে। ম্যাচের দুই দিন আগে ইউক্যাশে কেনা টিকেট সংগ্রহ করা যাবে। ম্যাচের আগের দিন সরাসরি টিকেট কেনা যাবে।-বিডিনিউজ
 
টিকিটের মূল্য তালিকা:
শের-ই-বাংলা স্টেডিয়াম
ওয়ানডে ও টি-টোয়েন্টি
বিসিবি হসপিটালিটি লাউঞ্জ: তিন হাজার টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: তিন হাজার টাকা
ভিআইপি স্ট্যান্ড: এক হাজার টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা
 
টেস্ট
বিসিবি হসপিটালিটি লাউঞ্জ: এক হাজার টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ৩০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ২০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৮০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ৫০ টাকা
 
চট্টগ্রামর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
ওয়ানডে
গ্র্যান্ড স্ট্যান্ড: তিন হাজার টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড: এক হাজার টাকা
ক্লাব হাউজ: ৫০০ টাকা
পশ্চিম স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা
 
 
টেস্ট
গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০
আন্তর্জাতিক স্ট্যান্ড: ৩০০
ক্লাব হাউজ: ২০০ টাকা
পশ্চিম স্ট্যান্ড: ৮০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ৫০ টাকা