কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৬ মাসে দুই শতাধিক শ্রমিক নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১০:১০
 
বাংলাদেশে গত ৬ মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় দুই শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। সেফটি এন্ড রাইটস সোসাইটি নামের একটি বেসরকারি সংস্থার জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপ বলছে, নিহত শ্রমিকদের মধ্যে ৭৬ জনই নির্মাণ শ্রমিক।
 
সংস্থাটির ২০১৪ সালের জরিপে দেখা গেছে, বছরের প্রথম ছয় মাসে ১২৯টি কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মোট ১৫৮ জন শ্রমিক নিহত হন। গতবছরেও তাদের জরিপে সর্বোচ্চসংখ্যক নিহত শ্রমিক ছিল নির্মাণ খাতেই।
 

সেফটি এন্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকান্দার আলী মিনা বলছেন, ‘নির্মাণ সেক্টর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলার কারণেই এই শিল্পে হতাহতের সংখ্যা এতটা বেশি। তাছাড়া আইন মেনে করা হয় না বলে ঝুঁকিটা রয়ে যায়।’