অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১১:০৮
 
অস্ত্র ও গুলিসহ সন্দেহভাজন দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের বার্তায় এই তথ্য জানানো হয়।
 
বার্তায় বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী শাহজাদা গ্রুপের সদস্য। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
 
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।