আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক মুফতি মইনুল ইসলাম ও উপদেষ্টা মওলানা জাফর আমিনসহ ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় জিহাদি বই ও বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়।
মইনুল ইসলাম হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সঙ্গেও জড়িত ছিলেন।
র্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের বই জব্দ করা হয়েছে।
ঢাকার র্যাব সদর দফতরে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, তারা আল কায়েদার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা পরে এই উপমহাদেশের শাখায় এসে যোগ দেয়।
জঙ্গিদের ৫ জনসহ বুধবার সকালে সদরঘাট থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে তথ্য নিয়ে বাকীদের আটক করা হয়েছে। এই জঙ্গিরা মিরপুরে একটি বাসায় বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও জিহাদি বই সংরক্ষিত রাখে।
