চলচ্চিত্র পরিচালক সোহান ও গুলজারের জামিন

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১৪:৩০
সিনেমা হলে হিন্দি ছবি প্রদর্শন নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব মুসফিকুর রহমান গুলজার। 
 
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সামছুল আরেফিনের আদালতে হাজির হয়ে তারা জামিন নেন বলে বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রাশেদ জানান। 
 
আড়াইহাজার থানার সাথী সিনেমা হলের মালিক মিঞা আলাউদ্দিন গত ৫ মার্চ মামলাটি করেছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক।   
 
আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, সংবাদ সম্মেলনে বাদী সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ করা হয় মামলার আসামিদের বিরুদ্ধে।