কানাডার প্রধানমন্ত্রীর ইফতার পার্টি

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১৭:২১
 
 
কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার  এক ইফতার পার্টির আয়োজন করেন। এতে মুসলিম সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়। 
 
রাজধানী অটোয়ায় হারপারের সরকারি বাসভবনে এটাই প্রথম ইফতার পার্টি । এক জুলাই কানাডা দিবসের ব্যস্ততার ভেতরও  প্রধানমন্ত্রি এই আয়োজন করে সবাইকে চমকে দেয়।
 
ইফতার পার্টিতে আগতদের উদ্দেশে হারপার বলেন, অটোয়ায় ২৪নং সাসেক্স রোডের এই ভবন সকল কানাডাবাসীর ঠিকানা। আমি আশা করব, সকল কানাডাবাসী বিশেষ করে মুসলিম বন্ধু ও প্রতিবেশীরা আজ রাতে এই সৌহার্দ্য উপভোগ করবেন।
 
কনজারবেটিভ  দলের নেতা হারপার আরো বলেন- আমরা আশা করবো, এটা ভোটের আশায় করা হয়নি, বরং সরকারে স্বর ও মনোভাব পরিবর্তনের বহিঃপ্রকাশ। অন্য মুসলিমরাও গার্দির মনোভাবের সাথে একমত পোষণ করেছেন। এই সময় মন্ত্রী জোসন কেনি প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, কানাডায় মুসলিম জনসংখ্যা ১০ লাখ ৫৩ হাজার ৯৪৫ জন। এটা কানাডার মোট জনসংখ্যার ৩ দশমিক ২ শতাংশ।