ফুলপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০১৫, ২০:৪৮
জেলার ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামে পুকুরে ডুবে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের নূরুল ইসলামের পুত্র।
 
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে অভিবাবকের অজান্তে হুজাইফা খেলা করতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার মৃত ঘোষণা করেন।