আন্দামানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১১:২১
ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।  মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ খবর জানিয়েছে।
 
স্থানীয় সময় শুক্রবার ৯টা ১৬ মিনিটে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত সামুদ্রিক দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এ ক্ষেত্রে কোন সুনামি সতর্ক কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ২৪৬ কিলোমিটার দূরে। আর মায়ানমানের মায়িক থেকে এর দূরত্ব ছিল ৪০৭ কিলোমিটার দূরে।