দুই হাজার বছরের পুরনো সিংহের মূর্তি ধ্বংস করেছে আইএস

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১৩:৪৪
 
সিরিয়ার পালমিরা শহরে একটি সিংহের মূর্তি ধ্বংস করেছে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস।  স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পুরাকীর্তি পরিচালক এই তথ্য জানিয়েছেন।
 
সিরিয়ার ঐতিহাসিক মামৌন আবদেলকারিম বলেছেন, জাদুঘরের বাইরে অবস্থিত ঐ মূর্তিটি ‘আল-লাতের সিংহ’ বলে পরিচিত। গত সপ্তাহে এটিকে ধ্বংস করা হয়েছে।
 
এএফপিকে আবদেলকরিম বলেছেন, শনিবার এই মূর্তিটি ধ্বংস করেছে আইএস। এটি উচ্চতা ১০ ফুট ও ওজন ১৫ টন।
 
১৯৭৭ সালে পোল্যান্ডের একদল পুরাতত্ত্ববিদ আল-হাট মন্দিরে সিংহের মূর্তিটি আবিষ্কার করেন।
 
 
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পালমিরা গত মে মাসের ২১ তারিখ দখল করে নেয় আইএস। সূত্র: এএফপি।