দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব আছে কি নেই, সে বিষয়ে হাইকোর্টই সিদ্ধান্ত দেবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল কামাল হোসেন। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
ড. কামাল কামাল হোসেন বলেন, ত্রাণমন্ত্রীর মন্ত্রিত্বের বিষয়টি আদালতে বিচারধীন। আদালতই এই ব্যাপারে সিদ্ধান্ত দেবে। এই ব্যাপারে কোনো মন্তব্য করা সমীচীন নয়।
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডি (সেইলস) প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। ড. কামাল হোসেন সেইলসের গভর্নিং কাউন্সিলের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
