বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচে অংশে নিচ্ছে সফরকারী দ. আফ্রিকা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। খেলা শুরু হয় দুপুর ১টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৩ রান।
এদিকে প্রস্তুতি ম্যাচের খেলা দেখতেই দর্শকরা ভীড় করেছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এমনকি প্রবেশের সময় জটলার মধ্যে ৩ জন দর্শক আহত হয়েছেন বলে জানা যায়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল জানান, বিনা টিকিটে খেলা দেখার সুযোগ থাকায় বেলা ১১টার পর কিছু দর্শক হুড়োহুড়ি করে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। এতে কয়েকজন দর্শক আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিসিবি একাদশের স্কোয়াড:
ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, সৈকত আলী, শুভাগত হোম চৌধুরী, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারণ ফাঙ্গিসো, ক্যাবিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, ওয়েন পারনেল, ডেভিড ওয়াইস, এডি লি, বার্ন হেনরিকস।
