খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক মঙ্গলবার

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:৫০

কারাবন্দী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা। 

মঙ্গলবার বেলা আড়াইটায় সচিবালয়ে এই বৈঠক হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির সিনিয়র নেতারা অংশ নেবেন। খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে তারা আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপির সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের সঙ্গে প্রতিনিধি দলে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের জন্য মার্কিন কনস্যুলেট বন্ধ

ইত্তেফাক/এমআই