বিসিবি একাদশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১৬:০৮
 
বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
 
শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। ২০ ওভারের খেলায় ১৮ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশ। সব উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ৯৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইমরুল কায়েস (২৯)। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন শুভাগত হোম (১৮) ও সোহাগ গাজী (১৮)। অতিরিক্ত রান এসেছে ১১।
 
১০০ রানের টার্গেটে নেমে ১২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ওপেনিংয়ে নামা এবি ডি ভিলিয়ার্স ১৯ বলে চারটি চারে ২৫ রান এবং ডি কক ২৪ বলে ৬টি চারে ৩৫ রান করে স্বেচ্ছায় মাঠ ত্যাগ (রিটায়ার্ড আউট) করেন। জেপি ডুমিনি ১৭ (১৩ বলে) এবং ডেভিড মিলার ২০ রান (১৬ বলে) করে অপরাজিত থাকেন।