অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে হাঙ্গরের আক্রমণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এর আগে চলতি বছর ওই স্থানের কাছেই এক জাপানি নাগরিক হাঙ্গরের আক্রমণে প্রাণ হারান। খবর এএফপির।
ব্রিসবেন থেকে প্রায় ১৮৭ কিলোমিটার দক্ষিণে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালিনার অদূরে ২৫ বছর বয়সী ওই যুবক আক্রান্ত হওয়ার বিষয়টি জানার কিছুক্ষণ পরই জরুরি উদ্ধার কর্মীদের খবর দেয়া হয়।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের এক নারী মুখপাত্র বলেন, ‘টেলিফোনে আমাদেরকে লাইটহাউস বিচে এক লোককে হাঙ্গরে আক্রমণ করেছে বলে জানানো হয়। হাঙ্গর লোকটির পায়ে কামড় দিয়েছে বলে মনে হচ্ছে।’
চলতি বছরের ফেবু্রয়ারিতে একই এলাকায় তাদাশি নাকাহারা (৪১) নামের এক জাপানি নাগরিক হাঙ্গরের আক্রমণে মারা যান।
