প্যারাগুয়েকে হারিয়ে তৃতীয় পেরু

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১০:০৭
 
প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান অর্জন করেছে পেরু। শনিবার ভোরে অনুষ্ঠিত খেলায় ২-০ গোলের জয় পেয়েছে তারা।
 

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পেরুর। ৪৮ মিনিটে কর্নার থেকে পাওয়া গোলে দলকে এগিয়ে দেন আন্দ্রে ক্যারিলো। খেলার শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন পাবলো গুয়েরোর।