অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৭

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১০:৪৯

রাজধানীতে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক এসএমএসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, উদ্ধার হওয়া কিশোরের নাম ইমরান (১৬)। গত ২ জুলাই তাকে অপহরণ করা হয়েছিল। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বংশাল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বেলা ১১টায় র‍্যাব-১০ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছে র‍্যাব।